Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/dhakamedia.news/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: ডেপুটি স্পীকার - Dhaka Media

June 13, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: ডেপুটি স্পীকার

চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: ডেপুটি স্পীকার

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। কৃষি, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে চীনা প্রযুক্তি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য চীনে গমনের প্রক্রিয়া আরও সহজ করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, ডেপুটি স্পীকার পদকে নিরপেক্ষ রাখতে তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং আশা প্রকাশ করেন যে, বিরোধী দল গঠনমূলক ভূমিকার মাধ্যমে সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তুলবে।

চীনা রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চায়নিজ কমিউনিস্ট পার্টি বিএনপিকে একটি গণতান্ত্রিক দল হিসেবে বিবেচনা করে এবং দলটির নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি ডেপুটি স্পীকারকে চীন সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ একে অপরকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

সাক্ষাতে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top