Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/dhakamedia.news/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Dhaka Media

June 12, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন।

আজ শনিবার (১৬ মে, ২০২৬) দুপুরে তিনি শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকার ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন স্থলে পৌঁছে ফলক উন্মোচনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান খালের পাড়ে নেমে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কার্যক্রমে অংশ নেন। পরে তিনি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করেন।

এ সময় স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্য সচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া এবং সহ-সভাপতি আবু ইউসুফ রুপমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Scroll to Top