Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/dhakamedia.news/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
চট্টগ্রামে বন্দর, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী কসোভো - Dhaka Media

June 13, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • চট্টগ্রামে বন্দর, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী কসোভো

চট্টগ্রামে বন্দর, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী কসোভো

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা ৭-৮ মে ২০২৬ চট্টগ্রামে এক সরকারি সফর করেন। সফরকালে তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে কসোভো ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, লজিস্টিকস, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ সুরক্ষা খাতে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত লুলজিম প্লানা চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা এবং বন্দরকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে বিভিন্ন খাতে অংশীদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Scroll to Top