ডেস্ক রিপোর্টঃ
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বিশেষ এই বাস সার্ভিস নারী চালক ও নারী কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত হবে। মঙ্গলবার বিকেল থেকেই যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। আগামীকাল বুধবার থেকে নির্ধারিত রুটে পূর্ণাঙ্গভাবে যাত্রীসেবা চালু হবে।
প্রাথমিকভাবে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস দিয়ে এ সেবা চালু করা হয়েছে। পাশাপাশি বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস চলবে। সব মিলিয়ে তিন শহরে মোট ১৪টি বাস এই বিশেষ সেবার আওতায় থাকবে।











