August 16, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় মালয়েশিয়ার হাইকমিশনারের কাছে জামায়াতের আমীরের চিঠি হস্তান্তর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় মালয়েশিয়ার হাইকমিশনারের কাছে জামায়াতের আমীরের চিঠি হস্তান্তর

Image

ডেস্ক রিপোর্টঃ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির লেখা চিঠি বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে চিঠিটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করেন।

চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

চিঠি হস্তান্তরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

Scroll to Top