August 16, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • এনসিপির কাছে জাতীয় জরিপ প্রতিবেদন হস্তান্তর করল আইআরআই

এনসিপির কাছে জাতীয় জরিপ প্রতিবেদন হস্তান্তর করল আইআরআই

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সর্বশেষ জাতীয় জরিপ প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। এ সময় এনসিপির কাছে তাদের সর্বশেষ জাতীয় জরিপ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বুধবার (১২ আগস্ট) এনসিপির প্রধান কার্যালয়ে আইআরআইয়ের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে যায়। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোয়েক্লে। তিনি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধিরা তাদের সর্বশেষ জাতীয় জরিপ প্রতিবেদনের বিভিন্ন ফলাফল ও গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। এ সময় প্রতিবেদনটির বিভিন্ন বিষয় নিয়ে এনসিপি নেতাদের সঙ্গে মতবিনিময় হয়।

বৈঠকে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে ধারাবাহিক যোগাযোগ, সংলাপ ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

আইআরআইয়ের প্রতিনিধিদলে আরও ছিলেন রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি, টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ এবং রুয়াকসানা হক।

অন্যদিকে এনসিপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ডেস্কের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ।

Scroll to Top