May 17, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক সোসাইটিটর উদ্যোগে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক সোসাইটিটর উদ্যোগে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Image

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক সোসাইটিটর উদ্যোগে তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে, ২০২৬) বিকাল ৫ টায় তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচে মুন্সিগঞ্জ সাংবাদিক একাদশ বনাম তেঁতুলিয়া সাংবাদিক একাদশ অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু প্রধান অতিথি হিসেবে এ ফুটবল ম্যাচের শুভু উদ্বোধন ঘোষণা করেন। তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল বাসেত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষধ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান, তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক নিশান পত্রিকার সম্পাদক মোঃ আবু সাঈদ সোহান, হাজী মুহাম্মদ সেলিম , সভাপতি, মুন্সিগঞ্জ সাংবাদিক সোসাইটি, তেঁতুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তেঁতুলিয়া শাখার সাধারণ সম্পাদক সবুজ। খেলাটি পরিচালনা করেন মোঃ সাজেদার রহমান রাজু।

প্রীতি ফুটবল ম্যাচে তেঁতুলিয়া সাংবাদিক একাদশকে মুন্সিগঞ্জ সাংবাদিক একাদশ খেলার শুরুতে একটি গোল করে এগিয়ে থাকে। বিরতির পর তেঁতুলিয়া সাংবাদিক একাদশ মুন্সিগঞ্জ সাংবাদিক একাদশকে একটি গোল করে খেলার সমতা ফিরে আনে। ফলে খেলার ফলাফল ড্র করেই প্রীতি ফুটবল ম্যাচের সমাপ্তি ঘটে। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

Scroll to Top