ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন ‘সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) অনুষ্ঠিত এ নির্বাচনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত এসএসপির প্রতিনিধি সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি জেলা কমিটি থেকে দুই থেকে তিনজন প্রতিনিধি নির্বাচনে অংশ নেন। নির্বাচন ঘিরে প্রার্থীদের সমর্থক ও সাধারণ সদস্যদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।
নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।

এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ নেছার উদ্দিন, মোঃ ফজলে নেওয়াজ ও মোঃ আনোয়ারুজ্জামান আজাদ। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এড. হাসান আলম সুমন ও মোঃ হাবিবুর রহমান।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুল ইসলাম, মোঃ মিরাজ হোসেন ও মোঃ শহিদুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে শুভঙ্কর সেন শুভ, দপ্তর সম্পাদক পদে মীম আক্তার, আন্তর্জাতিক সম্পাদক পদে আব্দুল মান্নান, সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে নিপা আক্তার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আর কে রিপন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন খান রিমন, শরিফুল ইসলাম, মোকাম্মেল হোসেন চৌধুরী, রঞ্জন লোদ রাজু, সুমা রানী কর্মকার এবং মোঃ ফারুক হোসেন বাপ্পি।











