ডেস্ক রিপোর্টঃ
রাষ্ট্রপতির আদেশক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপদের নতুন করে নিযুক্ত করা হয়েছে। সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972) এর Article 3(1) অনুযায়ী রাষ্ট্রপতি এই নিযুক্তি প্রদান করেছেন।

নবনিযুক্ত হুইপরা হলেন:
১. হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউস
২. খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল
৩. শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
৪. নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু
৫. দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া
৬. লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)











