February 11, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ পর্যবেক্ষক দল

সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ পর্যবেক্ষক দল

Image

ডেস্ক রিপোর্টঃ

ঘানার সাবেক রাষ্ট্রপতি ও কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সদস্য উইলিয়াম নানা আদ্দো ডানকোয়া আকুফো-আদ্দো’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নির্বাচনী পরিবেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Scroll to Top