February 6, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • মানসম্মত শিক্ষা ও স্বনির্ভরতা অর্জনকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

মানসম্মত শিক্ষা ও স্বনির্ভরতা অর্জনকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

Image

আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সংশোধিত বাজেট পর্যালোচনার সময় অপ্রয়োজনীয় বিদেশি ঋণ গ্রহণ থেকে সরে এসে দেশীয় অর্থায়নে আরও বেশি প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (২৪ ডিসেম্বর, ২০২৫) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংশোধিত বাজেট বিষয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, অপ্রয়োজনীয় বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে দেশীয় অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে।

প্রেস সচিব আরও জানান, শিক্ষা খাত—বিশেষ করে শিক্ষার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। অতীতে শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণে বেশি গুরুত্ব দেওয়া হলেও শিক্ষার মানের উল্লেখযোগ্য অবনতি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে আগের কর্তৃত্ববাদী সময়কালে এই অবনতি আরও তীব্র হয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস।

বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেও জানান প্রেস সচিব।

Scroll to Top