February 11, 2026

শিরোনাম
  • Home
  • রাজধানী
  • রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

Image

রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) নামে এক নারী ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের বাসার গৃহকর্মী পলাতক আছে, তাই ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়ে গেছে।

জানা গেছে, নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণি শিক্ষার্থী ছিল।

সোমবার (৮ ডিসেম্বর) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কাজ করছি।

Scroll to Top