আজ মঙ্গলবার (২৫ নভেম্বর, ২০২৫) রাজধানীর মহাখালী এলাকায় টিঅ্যান্ডটি কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে বিকেল ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট কাজ করছে। তবে, এখনও পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।











