ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ.ই. রামিস সেন।
রবিবার (৩ মে ২০২৬) বিকাল ৩টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দেশের পর্যটন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে তুরস্কের সহযোগিতা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূত তুরস্কের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘সেলেবি এভিয়েশন হোল্ডিং’-এর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহের কথা তুলে ধরেন।
মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তুরস্কের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।











