Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/dhakamedia.news/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার - Dhaka Media

June 13, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার

ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার

Image

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি, ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।

সভায় পুলিশ কমিশনার উপস্থিত সকল দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের মতামত ও পরামর্শ মনোযোগসহকারে গ্রহণ করেন। তিনি তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি নির্বাচনকালীন নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশনসহ বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ডিজিএফআই, র‍্যাব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন, জেলা নির্বাচন অফিসার, পল্লী বিদ্যুৎ সমিতি-১ গাজীপুরের প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও সভায় জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Scroll to Top