August 15, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ, অপারেশন থিয়েটার ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরে প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের উদ্দেশে বক্তব্য দেন।

নতুন ৫০০ শয্যাবিশিষ্ট ভবন চালুর ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিউরোসায়েন্স-সংক্রান্ত জটিল রোগের চিকিৎসাসেবার পরিধি ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদানে হাসপাতালটির সক্ষমতা আরও জোরদার হবে।

Scroll to Top