August 15, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নের স্বার্থে যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৯ জুন, ২০২৬) দুপুরে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান জাতীয় অগ্রাধিকার। দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

তিনি বলেন, দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে নদী, খাল এবং সেচ অবকাঠামোর উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে।

তারেক রহমান আরও বলেন, “বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি। সংসদ সদস্যরা নিয়মিত পদ্মা ও তিস্তা নদী নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আমরা এসব সমস্যা সমাধানে সর্বাত্মক কাজ করে যাচ্ছি।”

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু অবকাঠামো নির্মাণ নয়; বরং সমন্বিত পানি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উত্তরাঞ্চলের মানুষের জীবনমানের টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

তিনি আশা প্রকাশ করেন, তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে দেশের উত্তরাঞ্চলে সেচ সুবিধা সম্প্রসারণ, পানি সংরক্ষণ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

Scroll to Top