ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. নয়ন নামে এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর, ২০২৬) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আদালতের সামনে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মো. নয়ন নামে এক আইনজীবী আহত হন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। বিস্ফোরণের ঘটনায় আদালত এলাকায় আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।











