August 22, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জাতীয় সাংবাদিক সংস্থা ও ভাটারা প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন করলেন ড. এম এ কাইয়ুম

জাতীয় সাংবাদিক সংস্থা ও ভাটারা প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন করলেন ড. এম এ কাইয়ুম

Image

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর ভাটারায় জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে কার্যালয় দুটির উদ্বোধন করেন ঢাকা- ১১ আসনের মাটি ও গণমানুষের নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহ্বান করেন। পাশাপাশি সমাজে মাদক-সন্ত্রাস নির্মূলে সকলে মিলেমিশে কাজ করার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা ও ভাটারা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top