August 22, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

Image

ডেস্ক রিপোর্টঃ

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

Scroll to Top