August 22, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিনন্দন

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি মির্জা ফখরুল সফলভাবে তাঁর মেয়াদ পূর্ণ করবেন বলে আশা প্রকাশ করেছেন।

শুক্রবার (২১ আগস্ট, ২০২৬) এক অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’

দ্রৌপদী মুর্মু বলেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সফল মেয়াদের সূচনা করবে বলে তিনি আশাবাদী।

ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অনন্য সম্পর্ক রয়েছে। অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং উষ্ণ বন্ধুত্বের ওপর ভিত্তি করে দুই দেশের এই সম্পর্ক গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে।

দ্রৌপদী মুর্মু বলেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারিত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

অভিনন্দন বার্তার শেষাংশে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, সুখ ও সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

Scroll to Top