ডেস্ক রিপোর্টঃ
বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথের পর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।
নতুন দায়িত্ব পাওয়া ছয়জন হলেন—
ড. আবদুল মঈন খান — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ — তথ্যমন্ত্রী
সাচিং প্রু জেরী — পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
হুমায়ুন কবির — পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মোহাম্মদ শামীম কায়সার লিংকন — ধর্ম প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় এই পরিবর্তনের মধ্য দিয়ে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব আসছে। শপথ গ্রহণের পর এখন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বণ্টনের অপেক্ষা রয়েছে।
সরকারের মেয়াদে এটিই প্রথম বড় ধরনের মন্ত্রিসভা পুনর্বিন্যাস হওয়ায় নতুন দায়িত্বপ্রাপ্তদের কর্মপরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রমের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।











