February 12, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • রাঙামাটির ২১৩ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

রাঙামাটির ২১৩ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

Image

রাঙামাটি প্রতিনিধি:-

শান্তিপূর্ণ পরিবেশে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।শীত উপেক্ষা করে সকাল থেকে ভোটকেন্দ্র গুলোতে বিভিন্ন বয়সী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা গেছে।

বিভিন্ন কেন্দ্রে রয়েছে সিসি ক্যামরা। রাঙামাটি জেলা রির্টানিং কর্মকর্তা সূত্রে জানা যায়, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।

জেলার একমাত্র সংসদীয় আসনটিতে প্রার্থী রয়েছেন ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে একজন মাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীকে, বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান ধানের শীর্ষ প্রতীকে, জাতীয় পার্টি মনোনীত অশোক তালুকদার লাঙ্গল প্রতীকে, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা কোদাল প্রতীকে, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক রিক্সা প্রতীকে, ইসলামী আন্দোলন মনোনীত জসিম উদ্দিন হাতপাখা প্রতীকে এবং গণঅধিকার পরিষদ মনোনীত মো. আবুল বাশার ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এই আসনে ১০ উপজেলায় ২০টি হেলিসটি কেন্দ্রসহ সর্বমোট ২১৩ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট ভোটার রয়েছে ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলায় পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এদিকে, সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান।

এ সময় তিনি সুষ্ঠু নির্বাচন ও ভোটারদের বিপুল উপস্থিতির আশাবাদ জানিয়ে ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসের কথা জানান।

অন্যদিকে, এই পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে জানিয়েছেন প্রার্থীরা।

Scroll to Top