March 13, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপির হাতেই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে: এম মঞ্জুরুল করিম রনি

বিএনপির হাতেই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে: এম মঞ্জুরুল করিম রনি

Image

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মহানগরীর গাছা কলেজ মাঠে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি’র ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, “বাংলাদেশের দল-মত নির্বিশেষে সবাই বিশ্বাস করে—আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতেই নিরাপদ। তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।”

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার অংশ হিসেবে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড, যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষকদের জন্য কৃষক কার্ড, এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রাষ্ট্র মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে।

এম মঞ্জুরুল করিম রনি আরও বলেন, “তারেক রহমান ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করার পরিকল্পনাও গ্রহণ করেছেন। এটি প্রমাণ করে যে বিএনপি ধর্মীয় ও সামাজিক সকল শ্রেণির মানুষের কথা ভাবছে।”

তিনি দৃঢ়ভাবে বলেন, “আজ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি—বিএনপির হাতেই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে।”

Scroll to Top