November 28, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ডিসেম্বরে আবুধাবিতে জাতিসংঘের ২০২৬ সালের পানি সম্মেলন, আন্তর্জাতিক সম্প্রদায়কে আমন্ত্রণ জানাল সংযুক্ত আরব আমিরাত

ডিসেম্বরে আবুধাবিতে জাতিসংঘের ২০২৬ সালের পানি সম্মেলন, আন্তর্জাতিক সম্প্রদায়কে আমন্ত্রণ জানাল সংযুক্ত আরব আমিরাত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

জাতিসংঘের ২০২৬ সালের পানি সম্মেলন আয়োজনকে সামনে রেখে আন্তর্জাতিক সম্প্রদায়কে আবুধাবিতে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আগামী ডিসেম্বর মাসে দেশটির রাজধানী আবুধাবিতে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান পানি সম্পদের গুরুত্ব, দেশটির ঐতিহ্যের সঙ্গে পানির গভীর সম্পর্ক এবং সবার জন্য টেকসই ভবিষ্যৎ নির্মাণে পানির কেন্দ্রীয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান দেশের পানি সম্পদের সঙ্গে গভীর ঐতিহাসিক সম্পর্ককে ভিত্তি করে একটি দূরদর্শী উন্নয়ন পরিকল্পনা গড়ে তুলেছিলেন। তিনি পানিসংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তরের মাধ্যমে দেশের উন্নয়নের পথ তৈরি করেন।

শেখ আবদুল্লাহ বলেন, পানি নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাত উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক অংশীদারত্বকে কাজে লাগিয়ে টেকসই সমাধান উন্নয়নে কাজ করছে।

তিনি জানান, আগামী ডিসেম্বরে আবুধাবিতে জাতিসংঘের ২০২৬ সালের পানি সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যরা অংশ নেবেন। এর মাধ্যমে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার এবং পানি ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ে নেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তব ও কার্যকর উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ তৈরি হবে।

Scroll to Top