November 28, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ইউএইর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আদনকের আয়োজনে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

ইউএইর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আদনকের আয়োজনে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (ঈদ আল ইতিহাদ) উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর, ২০২৬) রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (আদনক বা ADNOC) আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের উন্নয়ন ও অগ্রযাত্রায় জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। একই সঙ্গে দেশটির প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের দূরদর্শী নেতৃত্ব ও স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Scroll to Top