August 19, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি: চিফ হুইপ নুরুল ইসলাম

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি: চিফ হুইপ নুরুল ইসলাম

Image

ডেস্ক রিপোর্টঃ

নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামী শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন। বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা ৭টায় তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুরে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের এ তথ্য জানান।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাতীয় সংসদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করানো হবে। এ উপলক্ষে বঙ্গভবন ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Scroll to Top