August 15, 2026

শিরোনাম
  • Home
  • লাইফ-স্টাইল
  • ক্রাউন প্লাজা ঢাকায় বইপ্রেমীদের জন্য চালু হলো নতুন পাঠকবান্ধব স্পেস ‘FLOR – For Love of Reading’

ক্রাউন প্লাজা ঢাকায় বইপ্রেমীদের জন্য চালু হলো নতুন পাঠকবান্ধব স্পেস ‘FLOR – For Love of Reading’

Image

ডেস্ক রিপোর্টঃ

বই, সাহিত্য ও সৃজনশীল ভাবনার সঙ্গে মানুষের যোগাযোগ আরও গভীর করতে রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান বাই আইএইচজি-তে চালু হয়েছে নতুন পাঠকবান্ধব স্পেস ‘FLOR – For Love of Reading’।

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের দ্য ডেলিতে স্থাপিত এই নতুন স্পেসটি বই পড়ার পাশাপাশি অতিথিদের কিছুটা সময় থেমে থাকা, নতুন ধারণা আবিষ্কার এবং সাহিত্যচর্চার সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

দ্য ডেলির নতুন কুলিনারি মেনু উন্মোচনের পাশাপাশি আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘FLOR’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে লেখক, প্রকাশক, গণমাধ্যমকর্মী এবং সাহিত্য ও আতিথেয়তা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো’র নির্বাহী সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদ শরীফ। তিনি ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে-এর সঙ্গে যৌথভাবে ‘FLOR’ উদ্বোধন করেন।

‘FLOR’-এর সংগ্রহে সমকালীন বাংলাদেশের সাহিত্য, কথাসাহিত্য, নেতৃত্ব ও বিভিন্ন বিষয়ভিত্তিক বই রাখা হয়েছে। অতিথিরা এখানে নিজেদের পছন্দের বই নিয়ে পড়ার পাশাপাশি এক কাপ কফির সঙ্গে নিরিবিলি সময় কাটাতে পারবেন।

ক্রাউন প্লাজা ঢাকা গুলশান কর্তৃপক্ষ জানিয়েছে, বই পড়ার প্রতি আগ্রহ তৈরি এবং অতিথিদের জন্য একটি শান্ত, চিন্তাশীল ও অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করাই ‘FLOR’-এর মূল উদ্দেশ্য।

হোটেল কর্তৃপক্ষের প্রত্যাশা, ‘FLOR’ শুধু বই পড়ার একটি জায়গা হিসেবে নয়, বরং সাহিত্যপ্রেমী, লেখক, পাঠক ও সৃজনশীল মানুষদের মিলনস্থল হিসেবেও ভূমিকা রাখবে।

Scroll to Top