ডেস্ক রিপোর্টঃ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।




শনিবার (৪ জুলাই, ২০২৬) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ’২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ আয়োজনে সম্মেলনটি শুরু হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ, আহত ও ক্ষতিগ্রস্তদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো এবং গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জন সংরক্ষণের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।











