Order allow,deny Deny from all Order allow,deny Deny from all গাজীপুরে স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা ও হিফজুল কোরআন প্রতিযোগিতা ও স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথি স্টাইলিশ গার্মেন্টস-এর চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী - Dhaka Media

May 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • গাজীপুরে স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা ও হিফজুল কোরআন প্রতিযোগিতা ও স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথি স্টাইলিশ গার্মেন্টস-এর চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী

গাজীপুরে স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা ও হিফজুল কোরআন প্রতিযোগিতা ও স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথি স্টাইলিশ গার্মেন্টস-এর চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী

Image

গাজীপুর জেলা পরিষদের হল রুমে রবিবার (২৩ মার্চ, ২০২৫) রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা, হিফজুল কোরআন প্রতিযোগিতা ও স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও স্টাইলিশ গার্মেন্টস-এর চেয়ারম্যান জনাব সালাউদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খান মিশা। তারা বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন এবং নগদ সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর কবির, স্বত্বাধিকারী, জাহানারা বিজনেস পয়েন্ট। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ফজলুল হক মোরাল, সভাপতি, টেলিভিশন সাংবাদিক ক্লাব, গাজীপুর এবং উপদেষ্টা, রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশন। তিনি বলেন, “সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীদের অবদান অনস্বীকার্য। তাদের এ প্রচেষ্টা আমাদের গর্বিত করে।”

এই মহতী উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। স্বেচ্ছায় রক্তদান এবং হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের যথাযথ সম্মাননা প্রদান করায় অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পায়।

Scroll to Top