August 26, 2026

শিরোনাম

গুড নেইবার্স বাংলাদেশের ৩০ বছর পূর্তি উদযাপন

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে তিন দশকের সেবামূলক কার্যক্রম উদযাপন করেছে গুড নেইবার্স বাংলাদেশ। সংগঠনটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক (ভারপ্রাপ্ত) ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক (Carol Flore-Smereczniak) অংশ নেন এবং দীর্ঘ তিন দশকের সেবার জন্য প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানান।

গুড নেইবার্স বাংলাদেশ গত ৩০ বছরে শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন করেছে।

অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুড নেইবার্স বাংলাদেশের দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, স্থানীয়ভাবে পরিচালিত উদ্যোগ ও সমাধানের মাধ্যমে আরও সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ গঠনে জাতিসংঘ ভবিষ্যতেও সংগঠনটির সঙ্গে কাজ করতে আগ্রহী।

Scroll to Top