August 26, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

Image

ডেস্ক রিপোর্টঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ৫৭০ খ্রিষ্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একই তারিখে তিনি ইন্তেকাল করেন। তাঁর পুরো জীবন ছিল মানবজাতিকে সত্য, ন্যায়, শান্তি, সহমর্মিতা ও কল্যাণের পথে পরিচালিত করার অনন্য দৃষ্টান্ত।

মহানবী (সা.)-এর জন্মের সময় আরব সমাজ আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি মানুষের মধ্যে সত্যবাদিতা, ন্যায়বিচার, মানবিকতা ও শান্তির বাণী প্রচার করেন। অল্প বয়সেই তিনি সততা ও আমানতদারিতার জন্য ‘আল-আমিন’ হিসেবে খ্যাতি অর্জন করেন।

৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন এবং দীর্ঘ ২৩ বছর ধরে ইসলামের মহান বাণী প্রচার করেন। তাঁর শিক্ষা শুধু ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার, শান্তি, সাম্য ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথও তিনি দেখিয়েছেন। মদিনায় তিনি একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

Scroll to Top