August 23, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

Image

ডেস্ক রিপোর্টঃ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

রোববার (২৩ আগস্ট, ২০২৬) বেলা ১১টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়।

পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর অফিস কক্ষে অবস্থান করে বিভিন্ন দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন।

পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

Scroll to Top