July 8, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের পোশাক শিল্পে ইতালির প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোতে আগ্রহী ইতালি

বাংলাদেশের পোশাক শিল্পে ইতালির প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোতে আগ্রহী ইতালি

Image

ডিপ্লোম্যাটিক ডেস্ক:

বাংলাদেশের টেক্সটাইল শিল্পে উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়নে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ইতালির একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে। প্রতিনিধিদলটি ইতালিয়ান আঞ্চলিক ট্রেড কমিশনার অ্যান্টোনিয়েটা বাকারনারি এবং Italian Trade Agency (ITA) ও ACIMIT-এর কর্মকর্তাদের নেতৃত্বে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।

সফরের অংশ হিসেবে ঢাকায় উদ্বোধনী অধিবেশন, প্রযুক্তি উপস্থাপনা, ব্যবসায়িক দ্বিপক্ষীয় (B2B) বৈঠক এবং ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন কারখানা পরিদর্শনের আয়োজন করা হয়েছে। এ কার্যক্রমে সহযোগিতা করছে Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), Bangladesh Textile Mills Association (BTMA), Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) এবং Chittagong Chamber of Commerce and Industry। সফরটির আয়োজনে সহায়তা করছেন ইতালির অনারারি কনসাল জনাব সালমান ইস্পাহানি।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত Alessandro বাংলাদেশ টেক্সটাইল শিল্পের জন্ম ও বিকাশে ইতালীয় কোম্পানিগুলোর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করে ইতালীয় প্রতিষ্ঠানগুলো টেকসই উৎপাদন, সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ এবং পরিবর্তনশীল বৈশ্বিক বাজারের চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।

ইতালিয়ান ট্রেড কমিশনার অ্যান্টোনিয়েটা বাকারনারি বলেন, টেক্সটাইল যন্ত্রপাতি শিল্পে ইতালি বিশ্বব্যাপী উৎকর্ষতার প্রতীক হিসেবে স্বীকৃত। ইতালির তৈরি যন্ত্রপাতি তাদের কর্মদক্ষতা, নির্ভরযোগ্যতা ও উদ্ভাবনী সক্ষমতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তিনি বলেন, “আমরা শুধু মেশিন তৈরি করি না; আমরা বৈশ্বিক টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ নির্মাণ করি।”

জানা গেছে, ২০২৫ সালে ইতালি বাংলাদেশে প্রায় ৭১ মিলিয়ন ইউরো মূল্যের টেক্সটাইল যন্ত্রপাতি রপ্তানি করেছে। অন্যদিকে ACIMIT-এর আওতাভুক্ত ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে, যাদের বার্ষিক রপ্তানির পরিমাণ প্রায় ১.৭ বিলিয়ন ইউরো।

Scroll to Top