July 4, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস সৌদি আরবের

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস সৌদি আরবের

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে পুলিশি সহযোগিতা সম্প্রসারণ, নিরাপত্তা এবং মানবপাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাই, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা সহায়তা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সৌদি আরবের সহযোগিতার বিষয়ে ইতিবাচক আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, তথ্য বিনিময় এবং উত্তম চর্চা (Best Practices) বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাইবার নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ, বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যসেবা খাতের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদানে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top