বিজনেস ডেস্কঃ
গ্রাহকদের জন্য প্রি-পেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ সেবা আরও সহজ ও সহজলভ্য করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রি-পেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ সেবা পর্যায়ক্রমে ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম সেলফিন (CellFin), আই-স্মার্ট (iSmart) ও এমক্যাশ (mCash) অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এর ফলে গ্রাহকরা আরও সহজে ও দ্রুত প্রি-পেইড মিটারে বিদ্যুৎ বিল রিচার্জ করার সুবিধা পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক পরিচালন) মোহাম্মদ নুরুল আবছার।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর) ড. এম. কামাল উদ্দীন জসীম এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রি-পেইড মিটারিং সিস্টেম পরিদপ্তরের পরিচালক মো. জিয়াউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম. তাওহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











