July 4, 2026

শিরোনাম
  • Home
  • খেলা
  • অতিরিক্ত সময়ের নাটকীয় গোলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

অতিরিক্ত সময়ের নাটকীয় গোলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

Image

স্পোর্টস ডেস্কঃ

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কঠিন লড়াইয়ের পর কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে। মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় কেপ ভার্দে। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে হার মানতে হয় আফ্রিকার দলটিকে।

ম্যাচের শুরুতে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। টুর্নামেন্টে এটি ছিল মেসির সপ্তম গোল। তবে আর্জেন্টিনার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডেরয় ডুরাটের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে, যা বিশ্ব চ্যাম্পিয়নদের ওপর বাড়তি চাপ তৈরি করে।

এরপর লিসান্দ্রো মার্টিনেজ গোল করে আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দেন। কিন্তু কেপ ভার্দে হাল ছাড়েনি। সিডনি লোপেজের দুর্দান্ত এক গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফিরে ম্যাচকে জমিয়ে তোলে তারা।

নির্ধারিত ৯০ মিনিটে ২-২ সমতায় শেষ হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের এক কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর নেওয়া হেড ডিনে বরগেসের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

প্রবল প্রতিরোধ গড়ে তুলেও শেষ পর্যন্ত কেপ ভার্দেকে বিদায় নিতে হলেও দুর্দান্ত লড়াইয়ের জন্য প্রশংসা কুড়িয়েছে দলটি। অন্যদিকে নাটকীয় এই জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

Scroll to Top