March 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ

অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, অধ্যাপক বেগম দিলারা হাফিজ ছিলেন একজন প্রজ্ঞাবান শিক্ষাবিদ এবং সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর কর্মময় জীবন, শিক্ষার প্রতি গভীর অনুরাগ এবং শিক্ষার্থীদের কল্যাণে নিরলস প্রচেষ্টা দেশের শিক্ষাঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, তাঁর মতো একজন গুণী, স্নেহময়ী ও দায়িত্বশীল মানুষের প্রয়াণে জাতি এক অমূল্য সম্পদ হারালো। শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

Scroll to Top