February 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানালো ইসি, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানালো ইসি, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ

Image

ডেস্ক রিপোর্টঃ

গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় আগামীকাল শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সহযোগিতা প্রদান করেছে, তার জন্য নির্বাচন কমিশন কৃতজ্ঞ। এছাড়া নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটারসহ দেশবাসীর প্রতিও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

ইসি আরও জানায়, বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য উপাসনালয়েও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Scroll to Top