February 12, 2026

শিরোনাম

জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা

Image

ডেস্ক রিপোর্টঃ

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সব চ্যালেঞ্জ, অনর্থক বিতর্ক ও প্রচারণা পিছনে ফেলে দেশ আজ ভোটের দিনে পৌঁছেছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল রোডে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “দেখেন এখানকার ভোটের আমেজ এবং ভোটারদের উপস্থিতি। মানুষ সত্যিকার অর্থেই ক্ষমতায়িত হয়েছে। তারা আনন্দের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করছেন। সুশৃঙ্খলভাবে সবাই ভোট দিচ্ছে।”

তিনি আরও বলেন, “লেটস সেলিব্রেট দিস। আসুন আমরা এই নির্বাচনটাকে, সরকারের এই প্রয়াসটাকে সেলিব্রেট করি।”

সৈয়দা রিজওয়ানা হাসান ভোটগ্রহণের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Scroll to Top