February 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Image

ডেস্ক রিপোর্টঃ

গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর ডিওএইচএস বারিধারাস্থ ‘বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করলে বিভিন্ন অপপ্রচার ও প্রোপাগান্ডা প্রতিরোধ করা সম্ভব হয়। একইভাবে, জাতীয় নির্বাচনে মিডিয়া সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে গুজব ও মিথ্যা প্রচার রোধ করা সম্ভব হবে।

উপদেষ্টা আরও জানান, এখন পর্যন্ত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

Scroll to Top