নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সাপ্তাহিক ঢাকা মিডিয়ার সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীব মালয়েশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ দলের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমানও উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের একটি সুষ্ঠ ও গনতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। মালয়েশিয়ার পর্যবেক্ষকরা যথাযথ সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মালয়েশিয়ার প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে সাপ্তাহিক ঢাকা মিডিয়ার সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীব তাদের আন্তরিক শুভেচ্ছা জানান।











