Order allow,deny Deny from all Order allow,deny Deny from all স্বরাষ্ট্র উপদেষ্টার এপিবিএন হেডকোয়ার্টার্সে আকস্মিক পরিদর্শন - Dhaka Media

May 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • স্বরাষ্ট্র উপদেষ্টার এপিবিএন হেডকোয়ার্টার্সে আকস্মিক পরিদর্শন

স্বরাষ্ট্র উপদেষ্টার এপিবিএন হেডকোয়ার্টার্সে আকস্মিক পরিদর্শন

Image

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ১৪ জুন ২০২৫ ইং শনিবার সকাল ১১ ঘটিকায় উত্তরাস্থ এপিবিএন হেডকোয়ার্টার্সে আকস্মিক পরিদর্শন করেন।

এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম এবং এপিবিএন প্রধান ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি জনাব মো: আলী হোসেন ফকির সহ এপিবিএন এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন কালে তিনি বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করে উপস্থিত সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এপিবিএন এর ফোর্স ডাইনিং হল ও রান্নাঘর পরিদর্শন করেন।

সভায় অফিসার ও ফোর্স বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সবার কথা আন্তরিকতার সাথে শ্রবণ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Scroll to Top