August 23, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানালেন মালদ্বীপের হাইকমিশনার

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানালেন মালদ্বীপের হাইকমিশনার

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

কাতারের সাবেক আমির মহামান্য শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ।

তিনি ঢাকাস্থ কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি কাতারের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় হাইকমিশনার শেখ হামাদ বিন খলিফা আল থানির নেতৃত্ব ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কাতারের উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান সুদৃঢ় করতে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

তিনি মালদ্বীপ ও কাতারের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে সাবেক আমিরের অব্যাহত অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Scroll to Top