ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর অভিজাত হোটেল শেরাটন ঢাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (MTB)-এর সহযোগিতায় আয়োজন করেছে জনপ্রিয় সামুদ্রিক খাবারের উৎসব ‘কোস্টাল কার্নিভাল ২০২৬’। উৎসবের বিশেষ আয়োজন ও খাবারের বৈচিত্র্য তুলে ধরতে সম্প্রতি শেরাটন ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এইচ.ই. গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু এবং ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হারিস বিন হাজী ওসমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মো. শাকাওয়াত হোসেন—যে প্রতিষ্ঠানটি দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও HANSA – A Premium Residence-এর মালিক; মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শফকত হোসেন, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার গ্যারি ফারস্টাড, ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মামুনুর রহমানসহ দেশি-বিদেশি অতিথি ও গণমাধ্যমকর্মীরা।






‘কোস্টাল কার্নিভাল ২০২৬’-এ অংশ নিচ্ছেন আন্তর্জাতিক ও স্থানীয় খ্যাতিমান মাস্টারশেফরা। তাদের মধ্যে রয়েছেন রিমুন ওবাইদ, সাইত দুরসান, হিরোমি ইয়োনেকাওয়া, শেফ মাহবুবুর রশিদ আখন্দ এবং শেফ দুলাক পাল। তারা বিভিন্ন দেশের সামুদ্রিক খাবারের বিশেষ রেসিপি ও অনন্য স্বাদের সমাহার উপস্থাপন করছেন।
শেরাটন ঢাকার দ্য গার্ডেন কিচেন-এ আয়োজিত এই সি-ফুড বুফে ডিনারের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৯ হাজার ৯৫০ টাকা (নেট)। উৎসবটি চলবে আগামী ১৮ জুলাই ২০২৬ পর্যন্ত।
গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ব্যাংক কার্ড অফার। দেশের ২০টিরও বেশি ব্যাংকের নির্বাচিত কার্ড ব্যবহার করে পাওয়া যাবে Buy 1 Get 2 (B1G2) এবং Buy 1 Get 1 (B1G1) সুবিধা।
রিজার্ভেশনের জন্য যোগাযোগ করা যাবে:
+৮৮০ ৯৬৩৮ ৮৬৮৬৮৬
+৮৮০ ১৩১৩৭০৯০৯৯











