May 20, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ঢাকায় আর্জেন্টিনার জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে আর্জেন্টিনা দূতাবাস এর আমন্ত্রণে ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’ সম্পাদকের অংশগ্রহণ

ঢাকায় আর্জেন্টিনার জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে আর্জেন্টিনা দূতাবাস এর আমন্ত্রণে ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’ সম্পাদকের অংশগ্রহণ

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

ঢাকাস্থ আর্জেন্টিনা দূতাবাসের উদ্যোগে বুধবার (১৯ মে, ২০২৬) সন্ধ্যায় রাজধানী ঢাকায় আর্জেন্টিনার জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয় দৈনিক দৈনিক ঢাকা ডায়লগ-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি ঢাকাস্থ আর্জেন্টিনা দূতাবাস এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়কে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আর্জেন্টিনা-এর ঐতিহাসিক বন্ধুত্ব ও সংহতিকে গভীরভাবে মূল্যায়ন করে। স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী লাতিন আমেরিকার প্রথমদিকের দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা অন্যতম। ১৯৭২ সালের ১৭ মে আর্জেন্টিনার স্বীকৃতি প্রদানের বিষয়টি আজও গৌরবের সঙ্গে স্মরণ করা হয়। তিনি আরও উল্লেখ করেন, চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৪তম বার্ষিকী উদযাপিত হচ্ছে।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা তাঁর বক্তব্যে প্রধান অতিথি ও উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ককে আরও গভীর, বহুমাত্রিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত জানান, বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আর্জেন্টিনা থেকে বাংলাদেশে প্রধানত সয়াবিন তেল, আটা, গম, ভুট্টা ও তুলা রপ্তানি হয়। পাশাপাশি ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জামের মতো উচ্চমূল্য সংযোজিত পণ্যও রপ্তানি করা হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সার্বিকভাবে এ আয়োজন বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করার এক তাৎপর্যপূর্ণ কূটনৈতিক মঞ্চ হিসেবে বিবেচিত হয়।

Scroll to Top