August 14, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • হবিগঞ্জে হামলার অভিযোগে আজ সারা দেশে এনসিপির প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জে হামলার অভিযোগে আজ সারা দেশে এনসিপির প্রতিবাদ কর্মসূচি

Image

ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগে আজ বুধবার (২৯ জুলাই, ২০২৬) দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার (২৮ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Scroll to Top