ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন (Mr. Yao Wen) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।











