Order allow,deny Deny from all Order allow,deny Deny from all মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার - Dhaka Media

May 12, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার

Image

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের প্রধান ফটকের সামনে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জাতীয়তাবাদী যুবদল তাদের দুই নেতাকে আজীবন বহিষ্কার করেছে। শুক্রবার (১১ জুলাই) তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- যুবদলের সাবেক জলবায়ু বিষয়ক সহকারী সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি।

এক বিবৃতিতে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, তাদের দুজনকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

তারা বলেছেন, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে।

সূত্রঃ ইউএনবি।

Scroll to Top