Order allow,deny Deny from all Order allow,deny Deny from all বিসিবির সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক ও শাখাওয়াত নির্বাচিত হলেন - Dhaka Media

May 12, 2026

শিরোনাম
  • Home
  • খেলা
  • বিসিবির সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক ও শাখাওয়াত নির্বাচিত হলেন

বিসিবির সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক ও শাখাওয়াত নির্বাচিত হলেন

Image

আজ সোমবার (৬ অক্টোবর, ২০২৫) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি দুজন পরিচালক এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে। সন্ধ্যা ৬ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের পরিচালকরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ১৯১ জন ভোটারের মধ্যে বিভাগের ভোটারদের বাদ দিয়ে ১৫৬ জন ভোট দেওয়ার কথা ছিল। তবে অনেকে নির্বাচন বর্জন করায় শেষ পর্যন্ত ১১৫ জন ভোট দিয়েছেন, যা ৭৩.৭১ শতাংশ ভোট পড়েছে।

বিভাগীয় পর্যায়ে ঢাকা থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম ১৫টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর। খুলনায় আব্দুর রাজ্জাকের সঙ্গে জুলফিকার আলী খান নির্বাচিত হয়েছেন। এছাড়া রাজশাহীর মুখলেসুর রহমান, রংপুরের হাসানুজ্জামান, সিলেটের রাহাত সামস এবং বরিশাল বিভাগের শাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এতে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইশতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব থেকে আদনান রহমান দীপন, উত্তরা ক্রিকেট ক্লাব থেকে ফায়াজুর রহমান, প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব থেকে আবুল বাশার, ঢাকা স্পার্টান্স ক্রিকেট ক্লাব থেকে আমজাদ হোসেন, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব থেকে শানিয়ান তানিম, গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব থেকে মোখছেদুল কামাল, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি থেকে এম নাজমুল ইসলাম, রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে ফারুক আহমেদ, রেগুলার স্পোর্টিং ক্লাব থেকে মনজুর আলম, যাত্রাবাড়ি ক্রীড়া চক্র থেকে মেহরাব আলম চৌধুরী এবং ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে ইফতেখার রহমান মিঠু নির্বাচিত হয়েছেন।

তিন নম্বর ক্যাটাগরিতে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। প্রাথমিক ফলাফলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি হিসেবে নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ নির্বাচিত হয়েছেন।

Scroll to Top